শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
একুশে ফেব্রুয়ারিতে রাজধানীতে ১৫ হাজার পুলিশ মোতায়েন: ডিএমপি কমিশনার বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টঙ্গীতে ইফতার ও দোয়া মাহফিল গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি’র উদ্যোগে গণ ইফতার একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান টঙ্গীতে যুবদল নেতা মাসুদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা জনস্বাস্থ্যের ঝুঁকিতে টঙ্গীতে অবৈধ ময়লার ডাম্পিং অপসারণের দাবিতে মানববন্ধন

স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালাল ঢাকা মহানগর উত্তর বিএনপি

Reporter Name / ২৪৮ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

নতুন বাংলা অনলাইন ডেস্ক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) বিমানবন্দর সড়ক ও এর সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত সমাবেশের কারণে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ ও ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকালে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় তিনি বলেন, বিএনপি সবসময় পরিবেশ ও নগর পরিচ্ছন্নতার প্রতি সচেতন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনস্বার্থ রক্ষায় দলীয় নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা বর্জ্য-আবর্জনা অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে বিএনপি। এতে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও পরিবেশ রক্ষা ও জনভোগান্তি কমাতে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD