শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
একুশে ফেব্রুয়ারিতে রাজধানীতে ১৫ হাজার পুলিশ মোতায়েন: ডিএমপি কমিশনার বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টঙ্গীতে ইফতার ও দোয়া মাহফিল গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি’র উদ্যোগে গণ ইফতার একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান টঙ্গীতে যুবদল নেতা মাসুদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা জনস্বাস্থ্যের ঝুঁকিতে টঙ্গীতে অবৈধ ময়লার ডাম্পিং অপসারণের দাবিতে মানববন্ধন

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি থেকে সুখবর পেতে যাচ্ছে বাংলাদেশ

Reporter Name / ১৫৭ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেয়ার বিষয়টি বিবেচনা করতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রোববার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এমন দাবিই করেছে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

এখনো এ বিষয়ে আইসিসি আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি বা বৈঠকে বসেনি। রোববার হওয়ায় আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানা গেছে। তবে ক্রিকবাজ–এর খবরে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো স্থানান্তরের বিষয়ে আইসিসি আপত্তি জানাচ্ছে না।

সূচি অনুযায়ী, বাংলাদেশের সব লিগ ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে কলকাতায় প্রথম তিনটি এবং মুম্বাইয়ে একটি ম্যাচ। আগামী এক থেকে দুই দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ঢাকায় জরুরি সভা করে বিসিবি সিদ্ধান্ত নেয়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতে সফর করবে না। বিসিবির এক বিবৃতিতে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতির সার্বিক মূল্যায়ন, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে পরিচালকরা সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান অবস্থায় বাংলাদেশ জাতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে সফর করবে না।’

বর্তমান সূচি অনুযায়ী, কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। এছাড়া ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপটি আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মোট আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD