শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
একুশে ফেব্রুয়ারিতে রাজধানীতে ১৫ হাজার পুলিশ মোতায়েন: ডিএমপি কমিশনার বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টঙ্গীতে ইফতার ও দোয়া মাহফিল গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি’র উদ্যোগে গণ ইফতার একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান টঙ্গীতে যুবদল নেতা মাসুদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা জনস্বাস্থ্যের ঝুঁকিতে টঙ্গীতে অবৈধ ময়লার ডাম্পিং অপসারণের দাবিতে মানববন্ধন

টঙ্গী রাজস্ব সার্কেল (ভূমি) অফিসে সেবায় নতুন গতি,২৮ দিনের মধ্যেই ই-নামজারি সম্পন্ন

Reporter Name / ১০২ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গী রাজস্ব সার্কেল (ভূমি) অফিসে ভূমি সংক্রান্ত সেবায় এসেছে নতুন গতি। স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সেবা পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করছেন সাধারণ জনগণ।

টঙ্গী রাজস্ব সার্কেলের বর্তমান সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক ২০২৫ সালের ২৫ আগস্ট যোগদানের পর থেকেই ভূমি সংক্রান্ত সব সেবা হয়রানিমুক্ত ও নির্ধারিত সময়ের মধ্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

কার্যালয় সূত্রে জানা যায়, আগে যেখানে নামজারি ও জমাভাগ নিষ্পত্তিতে গড়ে ৯০ দিন সময় লাগত, বর্তমানে তা কমিয়ে ২০ থেকে ২৮ দিনের মধ্যেই ই-নামজারি ও জমাভাগ সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে বিবিধ মামলা (মিসকেস) ও সীমানা নির্ধারণ সংক্রান্ত মামলাও দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক যোগদানের পর গত চার মাসে ১০০টিরও বেশি বিবিধ মামলা (মিসকেস) নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া ২৫টি সীমানা নির্ধারণ মামলা নিষ্পত্তি, ৪ হাজার ৫০০টির বেশি নামজারি ও জমাভাগ আবেদন মঞ্জুর এবং ৪ একরের অধিক সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে।

ভূমি অফিসে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতি রবিবার সাধারণ জনগণের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সোমবার, মঙ্গলবার ও বুধবার মিসকেস ও নামজারি আপত্তির শুনানি এবং বৃহস্পতিবার সীমানা নির্ধারণ সংক্রান্ত মামলার শুনানি গ্রহণ করা হচ্ছে। এ সংক্রান্ত শুনানির সময়সূচি অফিসের নোটিস বোর্ডে প্রকাশ্যে টানানো রয়েছে।

মিসকেসের শুনানিতে অংশগ্রহণকারীরা জানান, পূর্বে নিয়মিত শুনানি না হওয়ায় অনেক মামলা দীর্ঘদিন ঝুলে ছিল। বর্তমান সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব গ্রহণের পর দ্রুত শুনানি ও রায় প্রদান করায় জট কমেছে উল্লেখযোগ্যভাবে।

টঙ্গী রাজস্ব সার্কেলের আওতাধীন টঙ্গী পৌর ভূমি অফিস, কাশিমপুর ভূমি অফিস ও গাছা ভূমি অফিস এলাকার জনগণের ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণে সার্কেল অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী আন্তরিকভাবে কাজ করছেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নামজারি ও জমাভাগের সেবা নিতে আসা একাধিক গ্রাহক জানান, ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোবাইলে খুদে বার্তা পেয়ে নির্ধারিত তারিখে শুনানিতে অংশগ্রহণ করেন এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতামূলক আচরণ করেছেন।

গাজীপুর মহানগরের গাছা এলাকার বাসিন্দা রোকেয়া বেগম বলেন, অনলাইনে আবেদন করার মাত্র ২৮ দিনের মধ্যেই কোনো ধরনের হয়রানি ছাড়াই তার জমির নামজারি ও জমাভাগ মঞ্জুর হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD