শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
একুশে ফেব্রুয়ারিতে রাজধানীতে ১৫ হাজার পুলিশ মোতায়েন: ডিএমপি কমিশনার বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টঙ্গীতে ইফতার ও দোয়া মাহফিল গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি’র উদ্যোগে গণ ইফতার একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান টঙ্গীতে যুবদল নেতা মাসুদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা জনস্বাস্থ্যের ঝুঁকিতে টঙ্গীতে অবৈধ ময়লার ডাম্পিং অপসারণের দাবিতে মানববন্ধন

বিজনেস লিংক-এর আত্মপ্রকাশ ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

Reporter Name / ৪০২ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :

নতুন যৌথ ব্যবসা উদ্যোগ বিজনেস লিংক-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে দিনব্যাপী আনন্দ ভ্রমণ ও ব্যবসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) গাজীপুরের নীড় রিসোর্টে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও কেটি এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. শফিকুল ইসলাম।

এ সময় বিজনেস লিংক-এর প্রতিষ্ঠাতা পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষা উদ্যোক্তা সৈয়দ আতিক, ফেইস টু লাইফ স্টাইল ব্র্যান্ডের সিইও ডা. নূরুল ইসলাম চৌধুরী সোহেল, বিজকার্ড-এর পরিচালক (অপারেশন) মাসুদুর রহমান, ডিজিটাল ওয়াইড মিডিয়ার সিইও মো. সোহেল রানা, আইকেইউ বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং টেক্সট পাওয়ার-এর ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম অপু।

অনুষ্ঠানে ব্যবসার বর্তমান প্রেক্ষাপট, পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, দেশের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী, শিল্পপতি ও উদ্যোক্তাদের সমন্বয়ে একটি কার্যকর ও সংযোগভিত্তিক ব্যবসায়িক প্ল্যাটফর্ম হিসেবে “বিজনেস লিংক” গড়ে তোলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD