শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশে বইমেলা ও সুন্দর হস্তলিখন প্রতিযোগিতা একুশে ফেব্রুয়ারিতে রাজধানীতে ১৫ হাজার পুলিশ মোতায়েন: ডিএমপি কমিশনার বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টঙ্গীতে ইফতার ও দোয়া মাহফিল গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি’র উদ্যোগে গণ ইফতার একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান টঙ্গীতে যুবদল নেতা মাসুদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

গাজীপুরের পূবাইলে ট্রেনে কাটা পড়ে দুই শিশুসহ মায়ের মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ৯৯ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের পূবাইল এলাকায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে দুই শিশু সন্তানসহ এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম হাফেজা খাতুন মালা (২৫)।

তিনি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। নিহত দুই শিশুই তার সন্তান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের নয়ানীপাড়া ফাটপার এলাকার রেলক্রসিং সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় পূবাইল রেলক্রসিংয়ের গেটম্যান সাত্তার তাদের রেললাইন থেকে সরে যেতে সতর্ক করেন। একপর্যায়ে মালা বেগমের মেয়ে রেললাইন থেকে সরে যেতে চাইলে তিনি হঠাৎ করে দুই সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা ও দুই সন্তানের দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ বলেন, ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD