শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
একুশে ফেব্রুয়ারিতে রাজধানীতে ১৫ হাজার পুলিশ মোতায়েন: ডিএমপি কমিশনার বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টঙ্গীতে ইফতার ও দোয়া মাহফিল গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি’র উদ্যোগে গণ ইফতার একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান টঙ্গীতে যুবদল নেতা মাসুদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা জনস্বাস্থ্যের ঝুঁকিতে টঙ্গীতে অবৈধ ময়লার ডাম্পিং অপসারণের দাবিতে মানববন্ধন

ধানের শীষের প্রচারণায় মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন

Reporter Name / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে গাজীপুরের টঙ্গীতে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে গাজীপুর মহানগরীর ৪৮ ও ৫৪ নম্বর ওয়ার্ডের টঙ্গীর চেরাগ আলী ও কলেজ গেট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ নির্বাচনী প্রচারণা চালানো হয়।

প্রচারণা কার্যক্রমে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের মাঝে বিএনপির বার্তা তুলে ধরেন এবং ভোট প্রার্থনা করেন।

এ সময় মাহমুদুল হাসান মিরন বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা থেকে চব্বিশের গণতান্ত্রিক আন্দোলন পর্যন্ত ধানের শীষ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তাদের অধিকার পুনরুদ্ধার করবে এবং বিএনপির প্রার্থীকে বিজয়ী করবে।

প্রচারণায় মহানগর ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD