শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
একুশে ফেব্রুয়ারিতে রাজধানীতে ১৫ হাজার পুলিশ মোতায়েন: ডিএমপি কমিশনার বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টঙ্গীতে ইফতার ও দোয়া মাহফিল গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি’র উদ্যোগে গণ ইফতার একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান টঙ্গীতে যুবদল নেতা মাসুদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা জনস্বাস্থ্যের ঝুঁকিতে টঙ্গীতে অবৈধ ময়লার ডাম্পিং অপসারণের দাবিতে মানববন্ধন

টঙ্গীতে মজুমদার গার্মেন্টস পরিবারের উদ্যোগে উৎসবমুখর পিঠা উৎসব

Reporter Name / ৭৬৬ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

মজুমদার গার্মেন্টস লিমিটেডের উদ্যোগে শীতের আনন্দ ভাগাভাগি করতে কর্মীদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী পিঠা উৎসব। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে টঙ্গীর মুদাফা পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত কারখানা প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজুমদার গ্রুপের চেয়ারম্যান সাইদুল হক মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজুমদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুহাম্মাদ সাজ্জাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এনাম মো. ইসাস এবং এজিএম (এডমিন) পাপলু রায় তালুকদার।

পিঠা উৎসবে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।১০ টি স্টলে নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা ও দেশীয় খাবারের সমাহারে কারখানা প্রাঙ্গণজুড়ে তৈরি হয় আনন্দঘন উৎসবের আবহ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুহাম্মাদ সাজ্জাদ বলেন, প্রতিষ্ঠানের অগ্রগতির মূল চালিকাশক্তি হলো এর কর্মীরা। তাদের জন্য এমন মানবিক ও আনন্দঘন আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য এবং কর্মস্পৃহা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে কর্মীদের মনোবল যেমন বাড়ে, তেমনি প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ববোধ ও আন্তরিকতাও আরও গভীর হয়।

অনুষ্ঠান শেষে কর্মকর্তা ও কর্মচারীরা এমন সুন্দর উদ্যোগের জন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উৎসাহব্যঞ্জক আয়োজন অব্যাহত রাখার আশা জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD