শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
একুশে ফেব্রুয়ারিতে রাজধানীতে ১৫ হাজার পুলিশ মোতায়েন: ডিএমপি কমিশনার বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টঙ্গীতে ইফতার ও দোয়া মাহফিল গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি’র উদ্যোগে গণ ইফতার একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান টঙ্গীতে যুবদল নেতা মাসুদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা জনস্বাস্থ্যের ঝুঁকিতে টঙ্গীতে অবৈধ ময়লার ডাম্পিং অপসারণের দাবিতে মানববন্ধন

গাছা কলেজ মাঠে বিএনপির জনসভা: ভোটাধিকার ফেরাতে ধানের শীষে ভোটের আহ্বান

Reporter Name / ৭৮ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর গাছা কলেজ মাঠে গাছা থানা বিএনপির উদ্যোগে শুক্রবার সন্ধ্যা ৭টায় এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, বাংলাদেশ শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার।

এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন, গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল সিপাহী, বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাবেক সম্পাদক ফারুক হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনসভা শুরুর আগেই ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস. এম. মোমিনুর রহমান মুমিন, গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল সরকার এবং গাছা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মান্নান মন্ডলের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD