শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
একুশে ফেব্রুয়ারিতে রাজধানীতে ১৫ হাজার পুলিশ মোতায়েন: ডিএমপি কমিশনার বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টঙ্গীতে ইফতার ও দোয়া মাহফিল গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি’র উদ্যোগে গণ ইফতার একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান টঙ্গীতে যুবদল নেতা মাসুদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা জনস্বাস্থ্যের ঝুঁকিতে টঙ্গীতে অবৈধ ময়লার ডাম্পিং অপসারণের দাবিতে মানববন্ধন

টঙ্গী পূর্ব থানা যুবদলের উদ্যোগে ধানের শীষের গণমিছিলে জনস্রোত

Reporter Name / ৫১ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে অনুষ্ঠিত ধানের শীষের গণমিছিলে টঙ্গী পূর্ব থানা যুবদল সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীর আশরাফ সেতুর সামনে টঙ্গী পূর্ব থানা যুবদলের উদ্যোগে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন। পরে তারা একত্রিত হয়ে মূল গণমিছিলে অংশ নেন। মিছিলটি টঙ্গী শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের অংশবিশেষ প্রদক্ষিণ করে গাছা ও জয়দেবপুর চৌরাস্তা হয়ে গাজীপুর সদরের দিকে অগ্রসর হয়।

গণমিছিলে টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক ও সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে যুবসমাজ রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তুলতে শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন।

স্থানীয় নেতাকর্মীদের মতে, টঙ্গী পূর্ব থানা যুবদলের এই সক্রিয় অংশগ্রহণ গাজীপুর-২ আসনে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও দৃঢ় করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD