শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
একুশে ফেব্রুয়ারিতে রাজধানীতে ১৫ হাজার পুলিশ মোতায়েন: ডিএমপি কমিশনার বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টঙ্গীতে ইফতার ও দোয়া মাহফিল গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি’র উদ্যোগে গণ ইফতার একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান টঙ্গীতে যুবদল নেতা মাসুদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা জনস্বাস্থ্যের ঝুঁকিতে টঙ্গীতে অবৈধ ময়লার ডাম্পিং অপসারণের দাবিতে মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক—ড. আব্দুল মঈন খান

Reporter Name / ৬৭ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৪১ অপরাহ্ন

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক—ড. আব্দুল মঈন খান

স্টাফ রিপোর্টার:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন কেবল একজন রাজনৈতিক নেতার ফেরা নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক শক্তিশালী প্রতীক। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার পতন হয়েছে এবং দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের কালিগঞ্জ উপজেলার আর আর এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ধানের শীষের পক্ষে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। আজ জনগণের মধ্যে সেই পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার সাহস ও প্রস্তুতি স্পষ্টভাবে দৃশ্যমান। ধানের শীষ এখন সাধারণ মানুষের আশা ও আস্থার প্রতীক হয়ে উঠেছে।

তিনি দাবি করেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি শুরু থেকেই ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

কালিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হুসেন আরমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু এবং কালিগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক সাফিনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD