গাজীপুর প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে টঙ্গীতে অনুষ্ঠিত ধানের শীষের গণমিছিলে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে নেতাকর্মীরা যোগ দেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্দিকের নেতৃত্বে সংগঠিত মিছিলটি টঙ্গীর গুরুত্বপূর্ণ সড়ক ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের অংশ প্রদক্ষিণ করে গাছা ও জয়দেবপুর চৌরাস্তা হয়ে গাজীপুর সদরের দিকে অগ্রসর হয়। এতে টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আবু বক্কর সিদ্দিক বলেন, গাজীপুর-২ আসনে ধানের শীষের পক্ষে জনসমর্থন ও ঐক্য প্রদর্শনের জন্য স্বেচ্ছাসেবকরা মাঠে আছে। তিনি বলেন, যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী শক্তিকে আরও দৃঢ় করবে।
নেতাকর্মীরা জানান, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের এই সক্রিয় অংশগ্রহণ বিএনপির সাংগঠনিক শক্তি ও জনগণের সমর্থনের বার্তা তুলে ধরে।