স্টাফ রিপোর্টার :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি। বিজয়ের পরই তিনি তার বাবা সাবেক মন্ত্রী এম এ মান্নান এর কবর জিয়ারত করেন।
শুক্রবার জুম্মার নামাজ আদায়ের পর পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি কবর জিয়ারত করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি বলেন, জনগণের এই রায় তার প্রতি যেমন আস্থা, তেমনি বড় দায়িত্বও।
কবর জিয়ারত শেষে রনি দলীয় নেতাকর্মীদের নিয়ে এলাকায় লাগানো ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করেন। তিনি গাজীপুর-২ আসনের সব নির্বাচনী পোস্টার দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন। তার ভাষায়, নির্বাচন শেষ, এখন সময় কাজের।
তিনি আরও বলেন, গাজীপুর-২ আসনকে পরিচ্ছন্ন, নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করতে তিনি কাজ করে যাবেন। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান।
এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজয়ের পর এলাকায় উৎসবমুখর পরিবেশ থাকলেও পোস্টার অপসারণের উদ্যোগকে অনেকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।