স্টাফ রিপোর্টার :
সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
এবং গাজীপুর-২ আসনে এম মঞ্জুরুল করিম রনির নিরঙ্কুশ জয়ে টঙ্গীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার রাতে টঙ্গী এলাকার ৫৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে দেশ ও জাতির কল্যাণ, দলের ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা এবং নবনির্বাচিত প্রার্থীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালালসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জনগণের রায়ে এই বিজয় প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। তারা আশা প্রকাশ করেন, এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে গাজীপুর-২ আসনের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।