শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
একুশে ফেব্রুয়ারিতে রাজধানীতে ১৫ হাজার পুলিশ মোতায়েন: ডিএমপি কমিশনার বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টঙ্গীতে ইফতার ও দোয়া মাহফিল গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি’র উদ্যোগে গণ ইফতার একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান টঙ্গীতে যুবদল নেতা মাসুদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা জনস্বাস্থ্যের ঝুঁকিতে টঙ্গীতে অবৈধ ময়লার ডাম্পিং অপসারণের দাবিতে মানববন্ধন

বিমানবন্দরে গ্রেফতার টঙ্গীর যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা

Reporter Name / ৩১ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

টঙ্গীর আলোচিত যুবলীগ নেতা ও ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মধ্যরাতে তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। পরে সেখান থেকে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, বিল্লাল হোসেন মোল্লার বিরুদ্ধে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি টঙ্গী পশ্চিম থানাধীন ছালামত মোল্লা রোড এলাকার বাসিন্দা এবং স্থানীয় মমিন মোল্লার ছেলে।

আরও জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় থেকে তিনি আত্মগোপনে ছিলেন। রোববার রাতে মালয়েশিয়া এয়ারলাইন্সের কুয়ালালামপুরগামী ফ্লাইট (এমএইচ-১৯৭) এ দেশ ছাড়ার চেষ্টা করার সময় ইমিগ্রেশন পুলিশের নজরে আসেন তিনি।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহীন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে গাজীপুর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD