শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
একুশে ফেব্রুয়ারিতে রাজধানীতে ১৫ হাজার পুলিশ মোতায়েন: ডিএমপি কমিশনার বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টঙ্গীতে ইফতার ও দোয়া মাহফিল গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি’র উদ্যোগে গণ ইফতার একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান টঙ্গীতে যুবদল নেতা মাসুদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা জনস্বাস্থ্যের ঝুঁকিতে টঙ্গীতে অবৈধ ময়লার ডাম্পিং অপসারণের দাবিতে মানববন্ধন

ব্রেন টিউমারে আক্রান্ত, হাসপাতালে ভর্তি তানিয়া বৃষ্টি

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১:৫১ অপরাহ্ন

বিনোদন ডেস্ক :

ভালো নেই সময়ের ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তার এবারের ভালোবাস দিবস কেটেছে হাসপাতালের বিছানায়। জানা গেছে, মাথায় টিউমার ধরা পড়েছে এই অভিনেত্রীর।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাথায় টিউমার ধরা পড়েছে তানিয়া বৃষ্টির। সেজন্য তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। আজই (১৫ ফেব্রুয়ারি) তার অস্ত্রোপচার হওয়ার কথা। এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার বিষয়টি জানান তিনি।

যদিও অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানাননি।
পোস্টে দেখা যায়, হাসপাতালের বিছানায় ফুলের তোড়া দিয়ে মুখ-মাথা ঢেকে বসে আছেন। ক্যাপশনে লেখেন, পরিবার থেকে ভালোবাসা দিবসের ফুল পেয়েছেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে জানান, পরদিন (১৫ ফেব্রুয়ারি) তার মাথায় অস্ত্রোপচার হবে।

এদিকে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অপারেশন করা হচ্ছে।

অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে অনুরোধ জানানো হয়, অসুস্থতার সময়টিতে যেন শুটিং ডেট বা কাজের বিষয়ে ফোন বা বার্তা দিয়ে বিরক্ত করা না হয়।

একইসঙ্গে সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন রয়েছে উল্লেখ করে বলা হয়েছে, সুস্থ হয়ে উঠলে তিনি নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD