মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

সংগঠিত প্রচারণায় গাজীপুর-২ আসনে ধানের শীষের জয়ে সক্রিয় ভূমিকা রাখেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম

Reporter Name / ৬৭৭ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:০২ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির বিজয়ের পেছনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সংগঠিত ভূমিকা ছিল উল্লেখযোগ্য। নির্বাচনী মাঠে সক্রিয় নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য মির্জা ফখরুল ইসলাম।

নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই তিনি এলাকায় গণসংযোগে নেমে পড়েন। উঠান বৈঠক, পথসভা, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা রাখেন। পাশাপাশি কেন্দ্রভিত্তিক নির্বাচন টিম গঠন ও নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বজায় রাখতেও তাকে সরব দেখা যায়।

ভোটের দিন সকালে টঙ্গীর ৫২ নং ওয়ার্ডের দেওড়া মুদাফা সরকারি প্রাইমারি স্কুল কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন মির্জা ফখরুল ইসলাম। এরপর তিনি একাধিক ভোটকেন্দ্র ঘুরে ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম তার নিজ উদ্যোগে  প্রতিবন্ধী, দুস্থ ও বয়স্ক ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে তিনি ২০টি অটোরিক্সার ব্যবস্থা করেন। এসব অটোরিক্সা সারাদিন ধরে ভোটারদের আনা ও নেওয়ার কাজে সহযোগিতা করে, যাতে তারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে পৌঁছাতে পারেন।

ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, বিজয়ে আনন্দ থাকলেও নেতাকর্মীদের শান্ত ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। দলীয় সূত্রগুলোর মতে, তৃণমূল পর্যায়ে পরিকল্পিত ও সুসংগঠিত প্রচারই এম. মঞ্জুরুল করিম রনির এই সাফল্যের প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD