মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি

Reporter Name / ৩৮ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:০৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা যুবদলের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম ও অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এক যৌথ বিবৃতিতে টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু এ বার্তা দেন।

বিবৃতিতে তারা বলেন, যুবদল একটি বৃহৎ ও সুসংগঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম, যা অসংখ্য নেতাকর্মীর বিশ্বাস, আদর্শ ও আবেগের প্রতীক। অতীতের মতো ভবিষ্যতেও সংগঠন কোনো ব্যক্তির অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ভার গ্রহণ করবে না। ব্যক্তিগতভাবে কেউ অপরাধে জড়িত হলে তার দায় সম্পূর্ণ তার নিজের, সংগঠনের নয়।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল যুবদলের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্মে জড়ানোর চেষ্টা করছে, যা সংগঠনের সুনাম ক্ষুণ্ন করছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।

তারা আরও স্পষ্ট করে বলেন, টঙ্গী পশ্চিম থানা যুবদল কোনো ধরনের অসামাজিক, অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডকে কখনোই প্রশ্রয় দেয় না। সংগঠনের নাম ভাঙিয়ে কেউ অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনের আওতায় আনার বিষয়েও ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই সঙ্গে নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কেউ যেন বিভ্রান্তিমূলক প্রচারণা বা ভুয়া পরিচয়ের মাধ্যমে অপকর্ম চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

বিবৃতির শেষে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা এবং ইতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ড জোরদার করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD