মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

গাজীপুর-২ আসনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বিএনপি নেতাদের

Reporter Name / ৯১২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৩:১০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা করেছে গাজীপুর মহানগর বিএনপির নেতারা।

বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর বড় দেওড়া এলাকায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেতারা বলেন, দলের ভেতরে ঐক্য ও সমন্বয় বজায় রেখে ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে সবাইকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকার, গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি এবং তাঁর সহধর্মিণী তাপসী তন্ময় চৌধুরী,গাজীপুর মহানগর বিএনপির নেতা মাহবুবুল আলম শুকুর, রাকিব উদ্দিন সরকার পাপ্পু।

এছাড়া উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, বিএনপি নেতা জসিম উদ্দিন ভাট, সরকার শাহনূর ইসলাম রনি, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভা শেষে নেতারা নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD