মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ৯০ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:০৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

রাজধানীতে জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও জামালপুর জেলার নবনির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গতকাল বিকালে সোনারগাঁওয়ে প্যান প্যাসিফিক হোটেলে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ও কৃষি বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী,কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এবং জামালপুর সমিতি ঢাকার সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাত।

সংবর্ধিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন এমপি, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, সদস্য মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি এবং সদস্য সুলতান মাহমুদ বাবু এমপি। এছাড়া উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এম. এ. সাত্তার, জামালপুর সমিতি ঢাকার প্রধান পৃষ্ঠপোষক হাসান মাহমুদ রাজা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি, জামালপুর সমিতি ঢাকার মহাসচিব মোহাম্মদ তরিকুল আজম এবং আয়োজক কমিটির আহ্বায়ক ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

এ সময় বক্তারা বলেন, ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি জামালপুর জেলার উন্নয়ন, ঐক্য ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রবাসী ও রাজধানীতে অবস্থানরত জামালপুরবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার এবং জেলার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা।
অনুষ্ঠানটি মিলনমেলা ও সৌহার্দ্যের এক অনন্য পরিবেশ সৃষ্টি করে এবং অংশগ্রহণকারীদের মাঝে উৎসবমুখর আবহ তৈরি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD