মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক :

বিশ্বজুড়ে জনপ্রিয়তা থাকলেও ব্যক্তিজীবনে বিনয়ী আচরণের জন্য পরিচিত শাহরুখ খান। মুম্বাইয়ের তার আইকনিক বাড়ি ‘মান্নাত’-এ সংস্কারকাজ চলায় বর্তমানে তিনি পালি হিলসের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে অস্থায়ীভাবে বসবাস করছেন।

এই নতুন ঠিকানায় তার আচরণে মুগ্ধ হয়েছেন বাড়ির মালিক ও অভিনেতা জ্যাকি ভাগনানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, সুপারস্টার হিসেবে নয়, মানুষ হিসেবেই শাহরুখ খান অনন্য। তার ভাষায়, “শাহরুখ স্যারের ব্যবহারকে নম্বর দিতে হলে আমি দশে এগারো দেব।

তিনি আরও জানান, শাহরুখ খান কারও সঙ্গে কথা বলার সময় তাকে বিশেষ গুরুত্ব দেন, যেন সামনের মানুষটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মধ্যে কোনো অহংকার নেই, বরং সহজ-সরল আচরণ দিয়েই সবাইকে আপন করে নেন।

জানা গেছে, পালি হিলসের ওই ভবনের চারটি ফ্লোর লিজ নিয়েছেন শাহরুখ খান। এই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের জন্য প্রতি মাসে প্রায় ২৪ লাখ রুপি ভাড়া গুনতে হচ্ছে তাকে। এখানে পরিবারের সদস্যদের পাশাপাশি নিরাপত্তাকর্মী ও অফিসের স্টাফরাও অবস্থান করছেন।

ক্যারিয়ারের দিক থেকেও দারুণ সময় পার করছেন এই অভিনেতা। ২০২৩ সালে তার অভিনীত পাঠান ও জওয়ান বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। পরবর্তীতে মুক্তি পাওয়া ডাঙ্কি-ও বিশ্বজুড়ে উল্লেখযোগ্য আয় করে।

বর্তমানে ভক্তরা অপেক্ষা করছেন তার নতুন সিনেমা ‘কিং’-এর জন্য। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খান-এর সঙ্গে দেখা যাবে তার মেয়ে সুহানা খান-কে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন। এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় বাবা-মেয়ের একসঙ্গে উপস্থিতি দেখবেন দর্শকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD