স্টাফ রিপোর্টার :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে টঙ্গীর চান্দুগাজী বিদ্যানিকেতন মাঠে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের যাবতীয় সামগ্রী বিতরণ করা হয়।
টঙ্গী পূর্ব থানা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে নেতাকর্মীদের মাঝে পোস্টার, লিফলেটসহ বিভিন্ন প্রচারণা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন
টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আলহাজ্ব মাহবুবুল আলম শুক্কুর।
আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, বিএনপি নেতা আব্দুর রহিম কালা,টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলাম সাথীসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন, গণসংযোগের মাধ্যমে জনগণের দোরগোড়ায় বিএনপির বার্তা পৌঁছে দিতে এমন কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।