মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন

Reporter Name / ৬৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ৭:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টঙ্গী পশ্চিম থানা শাখার সভাপতি শেখ মো. সুমনের জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসাচ্ছেন নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাবার্তার পাশাপাশি দলীয় নেতাকর্মীরা সরাসরি সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান। অনেকেই তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে টঙ্গীর কলেজ রোড ৫৪ নং ওয়ার্ডে অস্থায়ী বিএনপির অফিসে কেক কাটার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাহবুবুল আলম শুক্কুর,টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, সদস্য সচিব আসাদুজ্জামান নূর,টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, সাবেক সাধারণ সম্পাদক সফিউদ্দিন সফি, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু,টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিক,সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়া, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয়,টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান প্রমুখ।

এ সময় নেতাকর্মীরা বলেন, শেখ মো. সুমন একজন ত্যাগী, সাংগঠনিক ও মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় নেতা। দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা এবং সংগঠনকে শক্তিশালী করতে তার ভূমিকা প্রশংসনীয়।

জন্মদিনের শুভেচ্ছার জবাবে শেখ মো. সুমন বলেন, নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও দোয়া তাকে আরও দায়িত্বশীল করে তোলে। তিনি যুবদলকে সুসংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, শেখ মো. সুমন দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগর ও টঙ্গী পশ্চিম থানা এলাকায় যুব রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD