মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:২১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

গাজীপুরের টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা-এর পুকুরে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আমীর উদ্দিন গাজী (৭ম শ্রেণি) সোমবার (২০ এপ্রিল) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণের পুকুরে ডুবে মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আসরের নামাজ আদায়ের পর আমীর উদ্দিন মাদ্রাসার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে গেলে সহপাঠীরা বিষয়টি বুঝতে পেরে শিক্ষক ও স্থানীয়দের জানায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালানোর পর তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার, সহপাঠী ও স্বজনদের মাঝে গভীর আহাজারি বিরাজ করছে। মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলাম জানান, আমীর উদ্দিনের পিতা পূর্বেই মারা গেছেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালেও একই মাদ্রাসার এক শিক্ষার্থী পুকুরে ডুবে মারা যায়। ওই ঘটনার পর পুকুরের গভীরতা কমাতে বালু ফেলা এবং দীর্ঘদিন গোসল নিষিদ্ধ রাখা হয়েছিল। তবে পুনরায় একই ধরনের দুর্ঘটনা ঘটায় মাদ্রাসা প্রশাসনের অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয় অভিভাবকরা। তারা পুকুরটি স্থায়ীভাবে নিরাপদ করা বা ঘিরে ফেলার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমানের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD