মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

দায়িত্বের দ্বিতীয় দিনেই মাঠে গাজীপুর সিটির প্রশাসক, শুরু হলো মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. শওকত হোসেন সরকার দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই নগর ব্যবস্থাপনায় সক্রিয় হয়ে মাঠে নেমেছেন।

বৃহস্পতিবার বিকেলে তিনি টঙ্গী ও গাজীপুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন এবং একাধিক উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন।

এদিন প্রশাসক গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার স্কুল সংলগ্ন স্থান ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ওপর জমে থাকা ময়লার স্থান ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে গাজীপুর বাইপাস কাঁচা বাজার এলাকায় মশা নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রশাসক। পাশাপাশি কড্ডা ভাঙা ব্রিজের চলমান কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ সময় তিনি নিজ হাতে মশক নিধন কার্যক্রম শুরু করেন, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।

এ বিষয়ে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং নাগরিক সেবা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কার্যক্রম নগরের প্রতিটি ওয়ার্ডে নিয়মিতভাবে চালু থাকবে। জনস্বার্থে মাঠপর্যায়ের এই তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পরিদর্শন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, সচিব আমিন আল পারভেজ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাকসহ সিটি কর্পোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Web Design By NET BAZAAR BD