মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিলেন এম মঞ্জুরুল করিম রনি

Reporter Name / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:৪১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন গাজীপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ অধিবেশনে তিনি অংশ নেন।

অধিবেশনে যোগ দিয়ে তিনি দেশ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে জনগণের আস্থা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এম মঞ্জুরুল করিম রনি তার বাবা সাবেক সংসদ সদস্য অধ্যাপক এম এ মান্নানের সংসদীয় আসনে বসেই অধিবেশনে অংশ নেন। বিষয়টি উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে এবং রাজনৈতিক অঙ্গনে এটি একটি আবেগঘন মুহূর্ত হিসেবে বিবেচিত হয়।

নির্বাচিত হওয়ার পর থেকে তিনি এলাকার উন্নয়ন, জনগণের প্রত্যাশা পূরণ এবং জাতীয় সংসদে গাজীপুর-২ আসনের মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করে আসছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে তিনি তার সংসদীয় দায়িত্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Web Design By NET BAZAAR BD