মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টঙ্গীতে ছাত্রদলের উদ্যোগে কোরআন খতম ও গণদোয়া

Reporter Name / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের উদ্যোগে কোরআন খতম ও গণদোয়ার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে টঙ্গী বাজার এলাকায় এ দোয়া আয়োজন করা হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।

কোরআন খতম শেষে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।

দোয়া মাহফিলে টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আসাদুজ্জামান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর  মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সাথী, ছাত্রদল নেতা নূর মোহাম্মদ জাকারিয়া রিসাল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তারা মহান আল্লাহর কাছে তার রুহের মাগফেরাত কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Web Design By NET BAZAAR BD