মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীতে দি সানশাইন স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ গাজীপুর প্রতিনিধি :

Reporter Name / ৫৪৮ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দি সানশাইন স্কুলের উদ্যোগে শিক্ষক ও গুণীজন সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে টঙ্গীর গাজীপুরা প্রাইমারি স্কুল মাঠে বর্ণাঢ্য এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা পরিচালক আরিফুল ইসলাম আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, জামায়াতে ইসলামীর নেতা ড. হাফিজুর রহমান,৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির, খাইলকুর বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ এবং সিনিয়র শিক্ষিকা কামরুন নাহার,দি সানশাইন স্কুলের প্রধান শিক্ষক জেসমিন পাপড়ি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের দারুণভাবে উপভোগ করায়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও মননশীল বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD