মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

গারো পাহাড়ের পাদদেশে বকশীগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে

Reporter Name / ২৪০ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বকশীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড় এলাকায় অবস্থিত লাউচাপড়া অবকাশ বিনোদন কেন্দ্রে দিনব্যাপী এই আয়োজন করা হয়।

শহর জীবনের ব্যস্ততা ও কোলাহল থেকে দূরে, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নিরিবিলি পরিবেশে প্রেসক্লাবের সদস্য ও তাঁদের পরিবার নিয়ে এ আয়োজন মিলনমেলায় পরিণত হয়।

দিনব্যাপী কর্মসূচিতে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক খেলাধুলা অনুষ্ঠিত হয়। এতে মহিলাদের বালিশ খেলা ও মিউজিক চেয়ার, শিশুদের হাড়িভাঙা খেলা এবং সবার জন্য আকর্ষণীয় র‌্যাফেল ড্র আয়োজন করা হয়। খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ লায়ন, সাধারণ সম্পাদক মাসুদ উল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সালাম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারী, দপ্তর সম্পাদক লিয়াকত হোসেন বাবুল, প্রচার সম্পাদক রতন ইনতেসার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিউল হক জামিল, সমাজকল্যাণ সম্পাদক আলমাছ আলী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুরাদুজ্জামান মুরাদসহ কার্যকরী সদস্য ও সাধারণ সদস্যরা এবং তাঁদের পরিবারের সদস্যরা।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD