বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

গাজীপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

Reporter Name / ২৩৭ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৬:৪১ পূর্বাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সড়ক অবরোধ প্রত্যাহারের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জেলার শ্রীপুর থানাধীন পুরান বাজার তুলা গবেষণা কেন্দ্রের সামনে শতাধিক অটোরিকশা চালক মহাসড়ক অবরোধ করেন।

অটোরিকশা মহাসড়কে চলাচলের অনুমতি ও পুলিশি হয়রানির প্রতিবাদে চালকরা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে প্রায় দেড় ঘণ্টা ধরে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ থাকে এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশা চালকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সকাল ১০টার দিকে চালকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহমেদ জানান, দীর্ঘ সময় আলোচনার পর অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD