বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীতে ধানের শীষের পক্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেলের গণসংযোগ

Reporter Name / ২২৬ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর-২ আসনের মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের নেতা রাশেদুল ইসলাম খান রাসেল।

রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গীর খাঁ পাড়া এলাকা থেকে শুরু করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে তা’মীরুল মিল্লাত মাদ্রাসা এলাকা পর্যন্ত এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় স্থানীয় ভোটারদের মাঝে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয় এবং বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরা হয়। গণসংযোগকালে ব্যাপক সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ সময় উপস্থিত ছিলেন মতিন, দুলাল খান, আইয়ুব আলী, আব্দুর রাজ্জাক, আজগর আলী, মমিন, ইমরানসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

গণসংযোগ শেষে রাশেদুল ইসলাম খান রাসেল বলেন, দেশের বর্তমান সংকট উত্তরণে বিএনপির বিকল্প নেই। ধানের শীষ হচ্ছে জনগণের মুক্তির প্রতীক। সাধারণ মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, টঙ্গীর মানুষ শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র চায়। আসন্ন নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে এর জবাব দেবে বলে আমি বিশ্বাস করি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD