বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীতে ধানের শীষের প্রচারণায় বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি

Reporter Name / ১৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ৫:২৮ অপরাহ্ন

স্টাফ  রিপোর্টার :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে টঙ্গীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের টঙ্গী এলাকার ৫০ নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধানের শীষ প্রতীকের পক্ষে এ নির্বাচনী প্রচারণা চালানো হয়।

প্রচারণা কার্যক্রমে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির নেতা সরকার শাহনূর ইসলাম রনি। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ সময় সরকার শাহনূর ইসলাম রনি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মাঠে রয়েছে। আগামী নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে নেবে।

তিনি আরও বলেন, গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি একজন পরীক্ষিত ও জনগণের নেতা। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD