বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

সিন্ডিকেট রুখতে নানুপুর মাদ্রাসার দৃষ্টান্তমূলক উদ্যোগ

Reporter Name / ৩৪৮ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ২:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটে যখন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা চরম দুর্ভোগে, তখন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসা।

মাদ্রাসা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় ১৭ টন এলপিজি গ্যাস সংগ্রহ করে কোনো লাভ ছাড়াই ন্যায্যমূল্যে সিএনজি ও গাড়ি চালকদের মধ্যে বিতরণ করে। যেখানে সিন্ডিকেটের কারণে চালকদের দ্বিগুণ-তিনগুণ দামে গ্যাস কিনতে হচ্ছিল, সেখানে এই উদ্যোগে হাজারো মানুষ স্বস্তি ফিরে পায়।

নানুপুর মাদ্রাসার এই পদক্ষেপ প্রমাণ করেছে, আলেম সমাজ ও কওমি মাদ্রাসাগুলো কেবল ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ নয়; বরং সংকটে তারা সমাজের দায়িত্বশীল অভিভাবক হিসেবেও ভূমিকা রাখতে পারে। এটি শুধু গ্যাস বিতরণ নয়, বরং মজুদদারি ও শোষণের বিরুদ্ধে একটি শক্ত বার্তা।

এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ দেশের অন্যান্য মাদ্রাসা ও আলেম সমাজকে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ন্যায্যমূল্য নিশ্চিত করতে উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন সচেতন মহল।

নানুপুর মাদ্রাসার এই মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে। জনসেবাও যে ইবাদতের অংশ, তা আবারও প্রমাণ করল এই দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD