নতুন বাংলা ডেস্ক :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৫–২০২৭ মেয়াদের গাজীপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত বাবুল–টুলু প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছে।
গতকাল রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার আমিন আল পারভেজ ফলাফল ঘোষণা করেন। ভাইস চেয়ারম্যান পদে কাজী সাইয়েদুল আলম বাবুল ৪৪৪ ভোট এবং সেক্রেটারি পদে এএম আশরাফ হোসেন টুলু ৪৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
এদিন গাজীপুর জেলা পরিষদের কনফারেন্স রুমে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১,৫৬৬ জন ভোটারের মধ্যে ৬৯২ জন ভোট প্রদান করেন। নির্বাচন ঘিরে সারাদিন উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
বিজয়ী প্যানেলের অন্য সদস্যরা হলেন— অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল, মো. জয়নাল আবেদীন তালুকদার, লুৎফর রহমান সরকার ও মো. কামরুজ্জামান আকন্দ।
অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের প্রার্থীরা পরাজিত হন।