বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীতে বিএনপি নেতা বি. এম শামীমের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী প্রচারণা

Reporter Name / ৪২১ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ৫:২৫ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে টঙ্গীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে টঙ্গী পূর্ব থানার ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বি. এম শামীমের উদ্যোগে এই প্রচারণা কর্মসূচি পালিত হয়।
গরুহাট থেকে শুরু হয়ে টঙ্গী বাজার, আনারকলি রোড, ভরান হাজী বাড়ি, মরুল বাড়ি হয়ে আমতলী এলাকায় গিয়ে প্রচারণা শেষ হয়। এ সময় সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়।

প্রচারণাকালে বিএনপি নেতা বি. এম শামীম বলেন, জনগণ আজ পরিবর্তন চায়। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন দেওয়ান, টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বেপারী মো. জুয়েল রানা ও মনিরুজ্জামান মনির, ৫৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম পলাশ, শ্রমিক দলের সভাপতি আ. বাতেন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বেপারী, মো. আমিনুল ইসলাম টানু, টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব মো. বশির মাতব্বর, ওলামা দলের সভাপতি আ. বাসির, আমজাদ বেপারী, মো. কাদের রিয়াজুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, সাধারণ মানুষের ব্যাপক সাড়া প্রমাণ করে ধানের শীষ প্রতীকের প্রতি জনগণের আস্থা এখনো অটুট রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD