বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name / ৪৩৩ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৩৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে পাথর্শী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঢেংগারগুড় বটতলা বাজার এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবু বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি আবার মাঠে নেমেছে। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই বিএনপি বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ইসলামপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রীম কোর্টের আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।তারা ঘরে ঘরে গিয়ে দলের বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD