স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাট্টাজোড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ওয়ার্ড বিএনপির উদ্যোগে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকারের নেতৃত্বে এই গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে নেতৃবৃন্দ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
বকশিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকার বলেন, জনগণের ভোট ও সক্রিয় সমর্থনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।
তিনি আরও বলেন, সাধারণ ভোটারদের কাছ থেকে যে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে স্পষ্ট বোঝা যায় আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে এবং বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হবে।
এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।