বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

গাজীপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রেলপথ অবরোধ, চারটি ট্রেন আটকে দুর্ভোগ

Reporter Name / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৫৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :

উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা প্রদানের সিদ্ধান্তের প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে অন্তত চারটি ট্রেন আটকে পড়ে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরের ভুরুলিয়া এলাকায় এ অবরোধ শুরু হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ১টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলমান ছিল।

জানা যায়, ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর শিমুলতলী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভুরুলিয়া এলাকায় এসে ঢাকা-রাজশাহী রেলপথে অবস্থান নেয়।

এতে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন এবং ট্রেনের সময়সূচিতে মারাত্মক বিঘ্ন ঘটে।

বিক্ষোভে অংশ নেওয়া ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের নেতারা বলেন, উপসহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশ কোটা দেওয়ার সুপারিশ একটি গভীর ষড়যন্ত্রের অংশ। এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, দেশকে অস্থিতিশীল করা এবং কারিগরি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার অপচেষ্টা চলছে। তারা অবিলম্বে এই সুপারিশ বাতিলসহ ডিপ্লোমা প্রকৌশলীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী জানান, রেলপথ অবরোধের কারণে জয়দেবপুর, টঙ্গী, কালিয়াকৈর ও টাঙ্গাইল স্টেশনে চারটি ট্রেন আটকে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD