গাজীপুর প্রতিনিধি :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করে আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারী) রাতে টঙ্গীর এরশাদ নগর এলাকায় এ খেলার আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আসাদুজ্জামান মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
খেলা শেষে বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ধারায় ফিরিয়ে আনার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে তাঁর ক্রীড়াপ্রীতি ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।