বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীতে ধানের শীষের নির্বাচনী এজেন্টদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি নেতা গাজী সালাউদ্দিন

Reporter Name / ৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :

গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে টঙ্গীতে ধানের শীষের পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন।

বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট গার্লস স্কুলের হলরুমে
টঙ্গী পূর্ব থানার ১০টি ওয়ার্ডের ১০২ টি কেন্দ্রের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া নেতাকর্মীদের সঙ্গে তিনি এই মতবিনিময় করেন।

এ সময় বিএনপি নেতা গাজী সালাউদ্দিন বলেন, যারা ধানের শীষের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন, তারা নির্বাচনের দিন ১২ তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। পাশাপাশি ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফল যাচাই করে সংশ্লিষ্ট কাগজপত্রে স্বাক্ষর নিয়ে তা যথাযথভাবে জমা দেওয়ার জন্য তিনি নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি এজেন্টকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD