বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা

Reporter Name / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৪২ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে গাজীপুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মো. ইসরাইল হাওলাদার।

সভায় পুলিশ কমিশনার উপস্থিত সকলের মতামত ও পরামর্শ মনোযোগসহকারে শোনেন। তিনি তার বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে একসাথে কাজ করতে হবে। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিনিধি, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, ডিজিএফআই, র‍্যাব, এনএসআই, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা নির্বাচন অফিসার, সিভিল সার্জন, পল্লী বিদ্যুৎ সমিতি-১ গাজীপুরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ।

এছাড়াও সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারবৃন্দ ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও আন্তঃসংস্থার কার্যকর সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD