বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীতে মহাসড়কের পাশে গাছ ভেঙে পড়ে পথচারীর মৃত্যু, আহত ২

Reporter Name / ৯২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

গাজীপুরের টঙ্গীতে মহাসড়কের পাশে একটি মরা তালগাছ ভেঙে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন মিলগেট পিপলস সিরামিক সংলগ্ন ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর। তার পরিচয় এখনো জানা যায়নি। আহত আনসার সদস্যরা হলেন সিফাত ও সামসুল ইসলাম। আহত সিফাত জানান, রাস্তার পাশে থাকা মরা তালগাছটি হঠাৎ ভেঙে তাদের ওপর পড়ে। গাছটি তিন খণ্ড হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের সহায়তায় আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সামসুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, অজ্ঞাত যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহিন খান বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD