মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

মাদকমুক্ত গাজীপুর গড়তে খেলাধুলার বিকল্প নেই: এম মঞ্জুরুল করিম রনি

Reporter Name / ২০৬ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:০৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি বলেছেন, টঙ্গীসহ পুরো গাজীপুরকে মাদকমুক্ত করতে হলে খেলাধুলার বিকল্প নেই। নির্বাচনে জয়ী হলে প্রতিটি ওয়ার্ডে নিয়মিত খেলাধুলার ব্যবস্থা করা হবে এবং মাঠ সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীর সিটি কর্পোরেশন স্কুল মাঠে পোশাক শ্রমিকদের অংশগ্রহণে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম. মঞ্জুরুল করিম রনি আরও বলেন, গাজীপুর একটি শিল্প অধ্যুষিত জেলা। এখানে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ কাজ করেন। তাদের ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা সময়মতো পরিশোধ করা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে আন্দোলন দেখতে আমরা আর চাই না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী ফারুক হোসেন, জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুর রউফ বাবুল, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হোসেন রাজু, যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন প্রবাল, মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডল, টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহ্বায়ক শেখ সুমন, সদস্য সচিব আজিজুর রহমান টিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ক্রীড়ানুরাগীরা।

এর আগে গাজীপুর ও টঙ্গীর বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের নিয়ে গাজীপুর একাদশ ও টঙ্গী একাদশ গঠন করে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র হলে ট্রাইব্রেকারে ৫-৩ ব্যবধানে গাজীপুর একাদশকে পরাজিত করে টঙ্গী একাদশ বিজয়ী হয়। পরে প্রধান অতিথি এম. মঞ্জুরুল করিম রনি বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD