মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

টঙ্গীতে আল-হেলাল স্কুলে শিক্ষার্থীদের তিন দিনব্যাপী প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name / ২১৫ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ২:৩৯ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

টঙ্গীর আল-হেলাল স্কুলে ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত তিন দিনব্যাপী প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

স্কুলের ৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে আমীরুল আহসান হেলাল স্যারের শাপলা দল ও জাহিদুল ইসলাম স্যারের সূর্যমুখী দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়।

উত্তেজনাপূর্ণ খেলায় ১-০ গোলে শাপলা দলকে পরাজিত করে সূর্যমুখী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আল-হেলাল স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোজাম্মেল হক পাটোয়ারি, উপদেষ্টা আমিরুল আহসান হেলাল, শিক্ষক ইনচার্জ মোর্শেদা পারভীন, সহকারী শিক্ষক আব্দুল হান্নান ও জাহিদুল ইসলাম, ক্রীড়া শিক্ষক শাওন আহমেদ জয়সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

ফাইনাল খেলা উপভোগ করতে বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক শিক্ষার্থী ও ক্রীড়ামোদী অভিভাবকরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD