বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

২২ বছর পর দেশে ফিরলেন যুবদল নেতা রেজাউল করিম খোকন, গাজীপুরজুরে আনন্দের জোয়ার

Reporter Name / ৮৪ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

দীর্ঘ ২২ বছর রাজনৈতিক মিথ্যা মামলার গ্লানি ও প্রবাসজীবনের কষ্ট বয়ে অবশেষে স্বদেশের মাটিতে ফিরেছেন নব্বই দশকের রাজপথ কাঁপানো লড়াকু সৈনিক গাজীপুর জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সুইডেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম খোকন।

শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার আগমন উপলক্ষে গাজীপুরের টঙ্গীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েকশ নেতাকর্মী সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান নেন। বিমানবন্দরের ভেতরেই ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এই ত্যাগী যুবদল নেতাকে।

দীর্ঘ প্রবাসজীবন শেষে তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে গাজীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করে। অনেকেই একে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রতীকী প্রত্যাবর্তন হিসেবে দেখছেন।

নেতাকর্মীরা জানান, মো. রেজাউল করিম খোকন ছিলেন নব্বই দশকের রাজপথের একজন সাহসী ও সংগঠক নেতা।

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন বিদেশে থাকতে বাধ্য হলেও দলের প্রতি তার অঙ্গীকার কখনও দুর্বল হয়নি।

তার এই প্রত্যাবর্তন গাজীপুরের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা।

তার আপন ছোট ভাই টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন বলেন, দীর্ঘ ২২ বছর অন্যায় ও রাজনৈতিক হয়রানির শিকার হয়ে আমার ভাইকে প্রবাসে থাকতে হয়েছে। আজ তিনি দেশের মাটিতে ফিরেছেন, এটি শুধু আমাদের পরিবারের নয়, গাজীপুরের ত্যাগী নেতাকর্মীদের জন্যও আবেগের মুহূর্ত। আমরা আশা করি, তার অভিজ্ঞতা ও ত্যাগ আগামী দিনে যুবদল ও দলের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD