বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে আহত অর্ধশতাধিক

Reporter Name / ১৯৩ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

গাজীপুরের টঙ্গীতে বিএনপি প্রার্থীর নির্বাচনী মিছিলে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। গাজীপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নির্বাচনী মিছিলে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর হোন্ডা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে জানা যায়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী টঙ্গীবাজার বাটা গেট এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। পরে নেতাকর্মীদের উপস্থিতি বাটা গেট ছাড়িয়ে সেনা কল্যাণ কমপ্লেক্স হয়ে হোন্ডা রোড পর্যন্ত বিস্তৃত হয়। মিছিল শুরুর আগমুহূর্তে হোন্ডা রোডের মাথায় অবস্থিত বিএনপি অফিসের সামনে রাখা গ্যাস ভর্তি বেলুন হঠাৎ বিস্ফোরিত হয়।

এতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মীর হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। আহতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আব্দুল আজিজ (৩০), রমজান (১৫), হৃদয় (১৯), মারুফ (২১), আকাশ (১২), হাসমত আলী (৫৪), সিয়াম (১৬), রাব্বি (১৪), রুবেল (৩৪), মোস্তাকিম (১৪), ইমরান (২০)সহ আরও অনেকে।

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত অন্তত ১২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন জানান, বিস্ফোরণে আহত কয়েকজনের শরীরের ১৮ থেকে ২০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থার কারণে তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD