মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

গাজীপুরের ৫ আসনের ৪টিতে বিএনপি, একটিতে জামায়াতের জয়

Reporter Name / ৯০ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

  1. স্টাফ রিপোর্টার :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা এবং একটি আসনে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।

ঘোষিত ফল অনুযায়ী, গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী মো. মজিবুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শাহ আলম বকশি পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৫৩ ভোট। এ আসনে মোট ভোটার ছিল ৭ লাখ ২০ হাজার ৯৩৭ জন। ভোট পড়েছে ৫৩ দশমিক ০২ শতাংশ।

গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত এম. মঞ্জুরুল করিম রনি ১ লাখ ৮৮ হাজার ৬০৬ ভোট পেয়ে জয় পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আলী নাসের খান শাপলা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৫০ ভোট। দেশের সর্বাধিক ভোটারসংবলিত এ আসনে মোট ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

ভোটগ্রহণ হয়েছে ৪৪ দশমিক ৬৯ শতাংশ।
গাজীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ১ লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আহসানুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট। এ আসনে মোট ভোটার ৫ লাখ ২৭ হাজার ৩৬৯ জন এবং ভোটের হার ৫৭ দশমিক ৬৪ শতাংশ।

গাজীপুর-৪ আসনে জামায়াত মনোনীত সালাহউদ্দিন আইয়ুবী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ১ হাজার ৭৭৯ ভোট পেয়ে জয়লাভ করেন। বিএনপির শাহ রিয়াজুল হান্নান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ৯৭৭ জন। ভোট পড়েছে ৬১ দশমিক ৬৫ শতাংশ।

গাজীপুর-৫ আসনে বিএনপি প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত মো. খায়রুল হাসান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ১২৩ ভোট। এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৬৪ হাজার ৩৪৩ জন।

ভোটের হার ৬৪ দশমিক ৮৩ শতাংশ।
ফলাফল ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD