মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ

গাজীপুর-২ আসনে রনির বিজয়ে সক্রিয় ছিলেন যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল

Reporter Name / ৫০৬ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নিরঙ্কুশ বিজয়ে তৃণমূলের নেতাকর্মীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে সক্রিয়দের মধ্যে ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল।

নির্বাচনের শুরু থেকেই তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক, পথসভা ও প্রচার কার্যক্রমে অংশ নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান। কর্মীদের সমন্বয়, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি এবং ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষায় তার উপস্থিতি ছিল নিয়মিত।

ভোটের দিন সকালে তিনি টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডের পাগাড় টি আলী কিন্ডার গার্ডেন কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এরপর বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তি।

ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশের পর নেতাকর্মীদের মাঝে আনন্দের পরিবেশ তৈরি হলেও নাজমুল হোসেন মন্ডল সবাইকে শান্ত ও শৃঙ্খলাপূর্ণ থাকার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে এলাকায় স্থিতিশীল পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।

দলীয় সূত্র জানায়, তৃণমূলের এমন সক্রিয়তা ও সমন্বিত প্রচারণাই রনির বিজয়কে নিশ্চিত করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD