বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীতে বিএনপি নেতা বি. এম শামীমের উদ্যোগে মশক নিধন কার্যক্রম

Reporter Name / ১৮৪ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:২৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গীতে জনস্বাস্থ্য সুরক্ষায় মশক নিধন কার্যক্রম পরিচালিত করা হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে টঙ্গীর ৫৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বি. এম শামীমের উদ্যোগে টঙ্গীর বৌ-বাজার এলাকায় এ কার্যক্রম শুরু হয়।

কার্যক্রমে টঙ্গীর বউ বাজার এলাকা থেকে শুরু করে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি, ড্রেন, জলাবদ্ধ স্থান এবং বাসাবাড়ির আশপাশে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটানো হয়।

এ সময় বিএনপি নেতা বি. এম শামীম বলেন, জনস্বাস্থ্য রক্ষা করা সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান পরিস্থিতিতে মশা নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এলাকাবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচিতে টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান, মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য বেপারী মো. জুয়েল রানা, মনিরুজ্জামান মনির, ৫৭ নং শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন বেপারী, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন বাপ্পি, টঙ্গী পূর্ব থানা মৎসজীবী দলের সাবেক সদস্য সচিব বশির মাদবর, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাসুদ খান, যুবদল নেতা নূর আলমসহ বিএনপি ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD