মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন ও রনির জয়ে দোয়া মাহফিল

Reporter Name / ১০১ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের এবং গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি’র জয়কে কেন্দ্র করে টঙ্গীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় টঙ্গীর ৫৪ নং ওয়ার্ডের সুরতরঙ্গ রোডে স্থানীয় বাড়ীওয়ালা ও ছাত্রদের উপস্থিতিতে এই আয়োজন করা হয়।

গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে দেশের কল্যাণ, দলের ভবিষ্যৎ রাজনীতি, এবং নবনির্বাচিত প্রার্থীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দ ও কর্মীরাও অংশ নেন।

মাহমুদুল হাসান মিরন বলেন, জনগণের রায়ে এই জয় প্রমাণ করে মানুষ পরিবর্তনের আশা রাখে। এম. মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে গাজীপুর-২ আসনের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা নেওয়া সম্ভব হবে। আমরা আশা করি, নবনির্বাচিত প্রার্থী সকলের কল্যাণে কাজ করবেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে তবারক বিতরণ করা হয়। স্থানীয়রা এই দোয়া ও মিলাদ মাহফিলকে জয় উদযাপন ও উন্নয়নের প্রতিশ্রুতির এক উৎসবমুখর আয়োজন হিসেবে উল্লেখ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD