বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক বাচ্চুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারে আল্টিমেটাম গাজীপুরে জনসেবা ঘিরে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা ‘মান্নাত’ ছেরে ভাড়া বাসায় শাহরুখ খান বিনোদন ডেস্ক কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা তা’মীরুল মিল্লাত মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, অভিভাবকদের ক্ষোভ গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের কঠোর হুশিয়ারি জামালপুর সমিতি ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

টঙ্গীতে যুবদল নেতা মাসুদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ১০০ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ন

গাজীপুর প্রতিনিধি:

টঙ্গীতে যুবদল নেতা মো. আব্দুল্লাহ আল মাসুদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে টঙ্গীর খরতৈল এলাকায় একটি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদ বলেন, তিনি টঙ্গী পশ্চিম থানার ৫১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী। সম্প্রতি একটি নির্বাচনী ঘটনায় ভোট কারচুপির প্রতিবাদ করতে গিয়ে তিনি হামলার শিকার হন এবং এতে গুরুতর আহত হন।

তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সাতাইশ স্কুল কেন্দ্র এলাকায় জামায়াত-শিবির ও এনসিপির কিছু লোক নির্বাচনের আগে কারচুপির চেষ্টা করছিল। বিষয়টি জানতে পেরে তিনি প্রতিরোধে গেলে তার ওপর হামলা চালানো হয়।

মাসুদ বলেন, হামলার ঘটনার পর বিষয়টি দলীয় ও রাজনৈতিক উর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে। অথচ এখন একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে, যা তার ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন করছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সঙ্গে তিনি রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠন যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।

সংবাদ সম্মেলনে তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রকৃত সত্য তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মাসুদকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে বলে জানান উপস্থিত নেতাকর্মীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By NET BAZAAR BD